বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের ইতিহাসে প্রথমবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব উদযাপন: প্রতিমন্ত্রী   ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে’   হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’   পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে: ইশরাক   ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার   শরণখোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক হলেন রাকিব   
শরণখোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৪৪)

বাগেরহাটের শরণখোলায় ধানের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার  (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের জমির ইঁদুর নিধনের জন্য লোহার তারে বিদ্যুতের সংযোগ দিয়ে জমির আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। বৃহস্পতিবার  দুপুরে মিজান হাওলাদার নিজের ধানখেতে কীটনাশক স্প্রে করতে যাচ্ছিলেন। নিজের জমিতে প্রবেশের সময় পাশের জমির আইলে পেতে রাখা ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেক মোল্লা ও বাবুল মোল্লার জমির মাঝখানে মিজান হাওলাদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]