বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আগে ব্যাটিংয়ে নেমে ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ   উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর   আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন   আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি   ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা   মাগুরায় বাস কাউন্টার থেকে উদ্ধার হলো যুবদল নেতার মরদেহ, মাথার পেছনে ছিদ্র!   শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর   
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত নিরলস কাজ করছি: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ৯৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনগণের সেবা নিশ্চিত করতে ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার দুর্বলতা ও সংকট চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করার পরিকল্পনাও রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার স্কুল-কলেজগুলোতে খেলার মাঠের সংকট রয়েছে। বিষয়টি তাঁর জানা আছে। প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলার মাঠ তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। এ ক্ষেত্রে তিনি সব সময় তাঁদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

চাকরি দেওয়ার নামে প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, চাকরি দেওয়ার নামে দলের কোনো নেতার জড়িত থাকার তথ্য পাওয়া গেলে সেদিনই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে।

নিজের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, একজন সাধারণ ভ্যানচালকের কথাও তিনি মনোযোগ দিয়ে শোনেন। এলাকার সংসদ সদস্য বা মন্ত্রী ঘুষ খান না—এ কথা উল্লেখ করে তিনি বলেন, নিজের শেকড়ের প্রতি তাঁর গভীর দায়বদ্ধতা রয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, মাদকের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দলের কোনো নেতার ডোপ টেস্টে পজিটিভ ফল এলে তাঁকেও ছাড় দেওয়া হবে না।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে আসাদুজ্জামান বলেন, দলের কোনো নেতা রাজনীতি, সমাজ ও দেশের ক্ষতি করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেরি করা হবে না। এ ক্ষেত্রে কারাগারকেও ভয় পান না বলে মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক সিহাব মল্লিক, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলামসহ অন্যরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]