বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আগে ব্যাটিংয়ে নেমে ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ   উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর   আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন   আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি   ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা   মাগুরায় বাস কাউন্টার থেকে উদ্ধার হলো যুবদল নেতার মরদেহ, মাথার পেছনে ছিদ্র!   শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর   
রংপুরে রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১৫২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে রংপুরের ঐতিহাসিক রাধাগোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তিনি মন্দিরে পৌঁছান।

এ সময় মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুণ্ডু, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় ভক্তদের অনুরোধে তাঁদের সঙ্গে ছবিও তোলেন তারেক রহমান।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, পুলিশের উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জ ও পাগলাপীরসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে শত শত নেতাকর্মী তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়িবহর থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

তারাগঞ্জ ও পাগলাপীরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। এ সময় দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর।

রংপুরের পর রাজশাহী ও চট্টগ্রামের একটি করে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় জানান, এ বছর রংপুর জেলায় ৯৬৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]