বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আগে ব্যাটিংয়ে নেমে ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ   উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর   আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন   আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি   ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা   মাগুরায় বাস কাউন্টার থেকে উদ্ধার হলো যুবদল নেতার মরদেহ, মাথার পেছনে ছিদ্র!   শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর   
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১২৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা।

বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শারজায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। দ্বিতীয় পর্বে খেলার আশা টিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

এই ম্যাচের একাদশে পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলামকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।

অন্যদিকে, আফগানিস্তানও একাদশে দুটি পরিবর্তন এনেছে। ফজলহক ফারুকী ও জিয়া উর রহমানের জায়গায় খেলছেন ইয়ামি আহমদজাই ও বিলাল সামি।

ম্যাচে জয় পেলেও বাংলাদেশের ফাইনালে ওঠার পথ নির্ভর করবে নেট রান রেটের হিসাবের ওপর। জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।

অন্যদিকে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রথমে ব্যাটিং করায় বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে।

এক ম্যাচে জয় নিয়ে +৩.১৬০ নেট রান রেটে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে বাংলাদেশ।

ওয়ানডেতে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় দেখায় পাঁচবারই জয় পেয়েছে আফগানরা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে তাদের এই পাঁচটি জয়।

বাংলাদেশের একাদশে রয়েছেন তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]