বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আগে ব্যাটিংয়ে নেমে ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ   উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর   আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন   আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি   ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা   মাগুরায় বাস কাউন্টার থেকে উদ্ধার হলো যুবদল নেতার মরদেহ, মাথার পেছনে ছিদ্র!   শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর   
উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের পরিবর্তে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর করা হচ্ছে। বুধবার (২১ অক্টোবর) রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ সিদ্ধান্তের কথা জানান। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেরাদুনে ‘পুলিশ স্মরণ দিবস’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধামি বলেন, সবার জন্য অভিন্ন ব্যবস্থা থাকা উচিত এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের একই নিয়ম অনুসরণ করা প্রয়োজন।

এ সিদ্ধান্ত উত্তরাখণ্ড রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের (ইউএসএএমই) আনুষ্ঠানিক স্বীকৃতিপ্রাপ্ত মাদরাসাগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। গত জুলাইয়ে প্রতিষ্ঠিত এ কর্তৃপক্ষ আগের মাদরাসা বোর্ডের স্থলাভিষিক্ত হয়েছে। এর আগে, গত বছরের আগস্টে পাস হওয়া একটি আইনের মাধ্যমে মুসলিম, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পারসি সম্প্রদায়ের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একই রাজ্য নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, মাদরাসাগুলো এখন শিক্ষা বিভাগের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ায় সেগুলোকেও বিভাগের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হবে। নির্ধারিত মানদণ্ড অনুসরণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

উত্তরাখণ্ড সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের চেয়ারম্যান সুরজিৎ সিং গান্ধী জানান, নতুন আইনের আওতায় এখন পর্যন্ত রাজ্যের ৭৬টি মাদরাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরও ১১৪টি মাদরাসার স্বীকৃতির আবেদন শিক্ষা বিভাগ যাচাই-বাছাই করছে।

স্বীকৃত ৭৬টি মাদরাসার মধ্যে হরিদ্বারে ৪৪টি, উধম সিং নগরে ২৪টি, দেরাদুনে ছয়টি এবং নৈনিতালে দুটি অবস্থিত। এসব প্রতিষ্ঠানকে রোববার সাপ্তাহিক ছুটি চালুসহ রাজ্য শিক্ষা বিভাগের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এর আগে বিলুপ্ত মাদরাসা বোর্ডের অধীনে উত্তরাখণ্ডে ৪৫২টি প্রতিষ্ঠান নিবন্ধিত ছিল।

এদিকে, ভারতের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা উত্তরাখণ্ডে অনিবন্ধিত মাদরাসাগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। সংখ্যালঘুবিষয়ক বিভাগের সচিব পরাগ মাধুকর ধাকাতে জানান, গত বছর পরিচালিত অভিযানে নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং অন্য রাজ্যের শিশুদের ভর্তি করার বিষয়টি শনাক্ত হওয়ার পর ২৫০টি অনিবন্ধিত মাদরাসা সিলগালা করে দেয় কর্তৃপক্ষ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]