মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ   ফ্রান্সের বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প   বাংলাদেশে ৪৫ মিলিয়ন কানাডিয়ান ডলার বিনিয়োগের ঘোষণা কানাডার   দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার   রিজিকের থমকে গেছে, দুশ্চিন্তায় অস্থির? রিজিক ও জীবনে বরকত লাভে ইস্তিগফারের গুরুত্ব   মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী   নতুন চুক্তিতে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু আগামী বছরের ১ এপ্রিল   
মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে ভিড়ের তথ্য জানা যাবে সরাসরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ১০৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ভিড়ের পরিস্থিতি সরাসরি জানার সুযোগ পাচ্ছেন ওমরাহযাত্রী ও মুসল্লিরা। এ জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মাধ্যমে ভিড়ের মাত্রা জানার পাশাপাশি ইন্টার‌্যাকটিভ মানচিত্র ব্য
Save

Save

বহার করে দুই মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন সুযোগ-সুবিধা ও চলাচলের পথ খুঁজে নিতে পারবেন দর্শনার্থীরা।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সেবার সাহায্যে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বিভিন্ন সময়ে ভিড়ের অবস্থা সরাসরি জানা যাবে। ফলে ওমরাহযাত্রীরা তুলনামূলক কম ভিড়ের সময়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিকল্পনা করতে পারবেন।

ডিজিটাল প্ল্যাটফর্মটিতে ভিড়ের সরাসরি চিত্র, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড়ের মাত্রা বোঝানোর বিভিন্ন নির্দেশক রাখা হয়েছে। বিশেষ করে পবিত্র কাবা ঘরকে ঘিরে তাওয়াফের স্থান এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ করার পথে ভিড়ের পরিস্থিতি জানা যাবে। এতে মসজিদে যাওয়ার আগেই নিজেদের চলাচল ও ইবাদতের সময় পরিকল্পনা করা সহজ হবে।

ইন্টার‌্যাকটিভ মানচিত্রে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান

নতুন সেবার অংশ হিসেবে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইন্টার‌্যাকটিভ মানচিত্র চালু করা হয়েছে। এর মাধ্যমে মুসল্লিরা দুই মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং চলাচলের উপযুক্ত পথ খুঁজে নিতে পারবেন।

প্ল্যাটফর্মটিতে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার তথ্য রয়েছে। মসজিদুল হারামের মানচিত্রে পবিত্র কাবা ঘর, মাকামে ইব্রাহিম, সাফা ও মারওয়ার মতো স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে মসজিদে নববীর মানচিত্রে রয়েছে রওদাহ আশ শরিফা, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হুজরা, নামাজের মিহরাব ও মিম্বরের মতো গুরুত্বপূর্ণ স্থান।

এ ছাড়া প্ল্যাটফর্মে ১৭টির বেশি শ্রেণিতে এক লাখেরও বেশি সম্ভাব্য চলাচলের পথ দেখানো হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার অবস্থান খুঁজে নিতে পারবেন। পাশাপাশি ৬৫০টির বেশি কিউআর কোড রাখা হয়েছে, যেগুলো স্ক্যান করে সংশ্লিষ্ট স্থাপনা ও সেবা সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া যাবে।

ডিজিটাল পর্দায়ও দেখা যাবে চলাচলের পথ

গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইন্টার‌্যাকটিভ মানচিত্রটি দুই পবিত্র মসজিদের ভেতরে স্থাপিত ছয়টির বেশি ডিজিটাল ডিসপ্লে পর্দার সঙ্গে যুক্ত। ফলে মসজিদে অবস্থানরত দর্শনার্থীরাও এসব পর্দার মাধ্যমে বিভিন্ন স্থানের অবস্থান ও চলাচলের পথ সম্পর্কে তথ্য জানতে পারবেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তাঁদের উপযোগী স্থান ও পথ চিহ্নিত করার পাশাপাশি সবার জন্য সহজ প্রবেশ ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

হজ ও ওমরাহযাত্রীদের চলাচল সহজ করার উদ্যোগ

সৌদি আরবের এই ডিজিটাল সেবা চালুর লক্ষ্য হলো পবিত্র দুই মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের চলাচল আরও সহজ করা এবং ভিড় ব্যবস্থাপনা কার্যকর করা। সরাসরি ভিড়ের তথ্য ও ইন্টার‌্যাকটিভ মানচিত্র ব্যবহারের ফলে ওমরাহযাত্রীরা সময় পরিকল্পনা, প্রয়োজনীয় স্থান খুঁজে নেওয়া এবং উপযুক্ত চলাচলের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হজ ও ওমরাহযাত্রীদের অভিজ্ঞতা উন্নত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই নতুন এই সেবা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]