বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আগে ব্যাটিংয়ে নেমে ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ   উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর   আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন   আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি   ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা   মাগুরায় বাস কাউন্টার থেকে উদ্ধার হলো যুবদল নেতার মরদেহ, মাথার পেছনে ছিদ্র!   শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর   
শিগগিরই মুসলিমদের শহরে পরিণত হবে প্যারিস: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ২৩৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রান্সে সাম্প্রতিক সহিংসতা ও বিক্ষোভের জন্য আবারও অভিবাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের দেশগুলো এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সীমান্ত কঠোরভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৮০ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প বলেন, ফ্রান্সে চলমান পরিস্থিতির মূল কারণ অভিবাসন, অন্য কিছু নয়। তিনি দাবি করেন, অনেক আগেই ম্যাক্রোঁকে সীমান্ত বন্ধ করার পরামর্শ দিয়ে সতর্ক করেছিলেন। একই সঙ্গে মন্তব্য করেন, খুব শিগগিরই প্যারিস মুসলিমদের শহরে পরিণত হতে যাচ্ছে।

গত সপ্তাহে ফ্রান্সে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন সহিংস রূপ নেয়। ট্রাম্পের দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে অবাধে ফ্রান্সে প্রবেশের সুযোগ দেওয়ার ভুল সিদ্ধান্তের কারণেই দেশটিতে বর্তমান সংকট তৈরি হয়েছে।

ইউরোপ দ্রুত সীমান্ত বন্ধ না করলে এবং বিক্ষোভকারীদের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বহিষ্কার না করলে মহাদেশটির ভবিষ্যৎ বিপর্যয়ের মুখে পড়বে বলেও সতর্ক করেন ট্রাম্প।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]