বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আগে ব্যাটিংয়ে নেমে ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ   উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর   আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন   আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি   ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা   মাগুরায় বাস কাউন্টার থেকে উদ্ধার হলো যুবদল নেতার মরদেহ, মাথার পেছনে ছিদ্র!   শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর   
আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ১১৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চকর লড়াই নিয়ে শুরু হতে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ। এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি দল।

টুর্নামেন্ট ঘিরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্রতিযোগিতাকে উৎসবমুখর করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরাও। টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল বিকেলে। এ সময় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারিনায় অনুষ্ঠিত হবে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান।

একই আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ক্যাপ্টেনস মিট’। এতে অংশগ্রহণকারী ১০টি বিশ্ববিদ্যালয়ের অধিনায়কেরা উপস্থিত থেকে নিজ নিজ দলের লক্ষ্য ও প্রস্তুতির কথা তুলে ধরবেন। এ অনুষ্ঠানেই ক্রিকেট ও ফুটবলের চূড়ান্ত গ্রুপিং এবং ম্যাচের সূচি নির্ধারণ করা হবে।

এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ক্রীড়া স্থাপনা এবিজি স্পোর্টস সিটিজুড়ে এখন তারুণ্যের উচ্ছ্বাস। টুর্নামেন্টের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে আগামীকাল থেকে এই স্টেডিয়ামেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের লাল বলের ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেটের এমন আয়োজন ইউনিভার্সিটি কাপে অংশ নেওয়া তরুণ ক্রিকেটারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

অন্যদিকে টুর্নামেন্টের ফুটবল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কিংস অ্যারিনায়। দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন এই ফুটবল ভেন্যুতে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অস্ট্রেলিয়া জাতীয় দলও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে।

সব মিলিয়ে মাঠ, আয়োজন ও অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি ঘিরে এবিজি ইউনিভার্সিটি কাপ শুরুর আগেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তরুণ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার পাশাপাশি এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]