বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, থাকবে এক হাজার গাড়ির বহর   খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান, যাবেন মোংলা বন্দর পরিদর্শনে   সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২ প্রবাসী   দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর তারেক রহমান, সতর্ক বিএনপির নেতাকর্মীরা   সোনারগাঁয়ে দুর্বৃত্তদের চাপাতির কোপে যুবদল নেতা নিহত   বিনা হিসাবে জান্নাতে যাবেন যারা   বাংলাদেশ-নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, পূর্ণাঙ্গ সূচি ঘোষনা   
সোনারগাঁয়ে দুর্বৃত্তদের চাপাতির কোপে যুবদল নেতা নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ২৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় জহির ফকির (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহির রহমান আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, জহিরের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হলেও তিনি প্রায় ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির। পথে দুর্বৃত্তরা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি আব্দুল বারিক বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]