বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আগে ব্যাটিংয়ে নেমে ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ   উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর   আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন   আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি   ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা   মাগুরায় বাস কাউন্টার থেকে উদ্ধার হলো যুবদল নেতার মরদেহ, মাথার পেছনে ছিদ্র!   শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর   
বিরোধী দলকে চকলেট দিয়ে নিজেরা বিরিয়ানি খান: জামায়াত সেক্রেটারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ১১৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিরোধী দলের এমপিদের সামান্য অর্থ বরাদ্দ দিয়ে চকলেটের মতো খুশি করার চেষ্টা করা হচ্ছে, অথচ ক্ষমতাসীন দলের লোকজন নিজেদের জন্য বিরিয়ানি রান্না করে খাচ্ছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জামায়াতে ইসলামীর আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সরকারের সাম্প্রতিক বক্তব্য, বিভিন্ন উপদেষ্টার মন্তব্য এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় উন্নয়ন বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। সরকারি দলের এমপিরা যে পরিমাণ বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের সদস্যদের তা দেওয়া হচ্ছে না। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও বিএনপি সরকার বিরোধী দলের সংসদ সদস্যদের সেই অর্থ দিচ্ছে না বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দলের এমপিরা অনেক তদবির ও দৌড়ঝাঁপ করার পর অন্য কোনো খাত থেকে সামান্য অর্থ বরাদ্দ পান। শিশুদের কান্না থামাতে যেমন চকলেট দেওয়া হয়, সরকারও তেমনি বিরোধী দলের এমপিদের অল্প কিছু অর্থ দিয়ে খুশি করার চেষ্টা করছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের লোকজন নিজেদের মতো করে বরাদ্দ ভোগ করছেন।

নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে অনির্বাচিত প্রতিনিধিদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, সংরক্ষিত নারী আসনের একজন অনির্বাচিত সংসদ সদস্যকে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচিত সংসদ সদস্যদের ডিও লেটারের পরিবর্তে অনির্বাচিত প্রতিনিধির ডিও লেটার অনুযায়ী কাজ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সৈয়দপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি প্রতিষ্ঠান উদ্বোধন ও নামফলক স্থাপনকে কেন্দ্র করে নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের বিরোধ দেখা দেয়। নির্বাচিত সংসদ সদস্য নিজের নামফলক স্থাপনের পর ওই নারী সংসদ সদস্য সেখানে তাঁর নাম না থাকায় আপত্তি জানান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ভিডিওতে দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, লাখ লাখ ভোট পেয়ে নির্বাচিত একজন সংসদ সদস্য এবং দলীয় মনোনয়নে আসা একজন অনির্বাচিত প্রতিনিধিকে কীভাবে সমানভাবে বিবেচনা করা যায়? জনপ্রতিনিধিদের মর্যাদা ও দায়িত্বের ক্ষেত্রে এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]