শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ‘সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা’:আব্দুল হাই সাইফুল্লাহ   জাতীয় নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি নির্বাচনে সেই ভুল হবে না: জামায়াত আমির   মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, আড়াল থেকেই দেশ পরিচালনা করছেন: ইরানি কূটনীতিক   ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত   কক্সবাজারে আবাসন সংকট: বালিয়াড়িতে রাত কাটাচ্ছেন শত শত পর্যটক   নতুন প্রজন্মের কাছে আহ্ছানিয়া দর্শন তুলে ধরতে ‘আহ্ছানিয়া জীবন’ বুকলেট প্রকাশ   নির্বাচনে হট্টগোল করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবেন না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম   
টেস্ট দলে জায়গা পেলেও লিটনের খেলা নিয়ে অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ২২৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন লিটন দাস। তবে চোটের কারণে আসন্ন সিরিজে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও লিটনের ফিটনেস নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। শুক্রবার প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি।

দল ঘোষণা প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এই দুটি ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দল দেখলে বুঝবেন, আমরা খুব বেশি পরিবর্তন করিনি।’

লিটনের চোট নিয়ে তিনি বলেন, ‘লিটনকে নিয়ে একটু উদ্বেগ আছে। তবে আমরা আশাবাদী, সে ঠিক হয়ে যাবে। তাহলে দলে খুব বেশি পরিবর্তন আনতে হবে না। আমরা আশাবাদী ও আত্মবিশ্বাসী।’

এদিকে, ওয়ানডে ক্রিকেটে লিটন বর্তমানে চার নম্বরে ব্যাট করছেন। দলের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে প্রধান নির্বাচক জানান, বেশ কয়েকটি সিরিজ ধরে লিটন আর ওপেন করছেন না। তিনি চার নম্বরে খেলছেন, আর পাঁচ নম্বরে রয়েছেন তাওহীদ হৃদয়।

মোসাদ্দেক হোসেনকে দলে নেওয়ার বিষয়ে হাবিবুল বাশার বলেন, ক্যারিয়ারের প্রথম সিরিজেই ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে অফ ফর্মের কারণে প্রত্যাশা অনুযায়ী রান পাচ্ছেন না মোসাদ্দেক।

সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের জন্য বড় উদ্বেগ লিটনের ফিটনেস। চোট কাটিয়ে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]