শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ‘সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা’:আব্দুল হাই সাইফুল্লাহ   জাতীয় নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি নির্বাচনে সেই ভুল হবে না: জামায়াত আমির   মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, আড়াল থেকেই দেশ পরিচালনা করছেন: ইরানি কূটনীতিক   ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত   কক্সবাজারে আবাসন সংকট: বালিয়াড়িতে রাত কাটাচ্ছেন শত শত পর্যটক   নতুন প্রজন্মের কাছে আহ্ছানিয়া দর্শন তুলে ধরতে ‘আহ্ছানিয়া জীবন’ বুকলেট প্রকাশ   নির্বাচনে হট্টগোল করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবেন না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম   
৪২৯ রান করেও হার ইংল্যান্ডের, রেকর্ড গড়ে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ১৬৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৪২৯ রানের বিশাল সংগ্রহ গড়েও জয়ের দেখা পেল না ইংল্যান্ড। অবিশ্বাস্য ব্যাটিং নৈপুণ্যে রেকর্ড গড়ে ২ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে জয়ের তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য।

এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৪ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুই দশক পেরিয়ে গেলেও ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচে দুই দল মিলে সংগ্রহ করেছে ৮৫৯ রান। দুই দলের মুখোমুখি ওয়ানডে লড়াইয়ে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের আগেই, মাত্র ১ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে লঙ্কানরা।

শ্রীলঙ্কার জয়ের নায়ক পবন রত্নায়েকে। ১০৬ বলে ১৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার আবিস্কা ফার্নান্দো ও সাবেক অধিনায়ক দাসুন শানাকাও। দুজনই সেঞ্চুরির খুব কাছে গিয়ে থেমেছেন।

৮৩ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ৯৭ রান করেন আবিস্কা ফার্নান্দো। অন্যদিকে, মাত্র ৫০ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শানাকা। দুজনই মাত্র ৩ রানের জন্য তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এর আগে টসের পর প্রথমে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। মাত্র ১১৬ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় ২০২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ব্রুক। ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এর আগে দেশটির হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের ১৮২ রান।

ব্রুকের ব্যাট থেকে আসে আরও একটি রেকর্ড। বাউন্ডারির সাহায্যে তিনি করেন ১৪৪ রান, যা ওয়ানডেতে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল জস বাটলারের দখলে; এক ইনিংসে বাউন্ডারি থেকে তাঁর সংগ্রহ ছিল ১২৪ রান।

ইংল্যান্ডের বড় সংগ্রহে অবদান রাখেন উইল জ্যাকস, জো রুট ও টম ব্যান্টনও। মাত্র ৩০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করেন জ্যাকস। রুটের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৬৯ রান। আর ৫১ বলে ৯টি বাউন্ডারিতে ৫০ রান করেন ব্যান্টন। বেন ডাকেট করেন ৩৯ বলে ২৯ রান।

তবে ব্রুকের রেকর্ডময় ডাবল সেঞ্চুরি ও ইংল্যান্ডের পাহাড়সম সংগ্রহ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় শ্রীলঙ্কার অবিশ্বাস্য রান তাড়ায়। ব্যাট হাতে ইতিহাস গড়ে ইংলিশদের হতাশ করে স্মরণীয় এক জয় তুলে নেয় লঙ্কানরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]