মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সঞ্চিয়া বিনতে আলীর নেতৃত্বে কৃষি ব্যাংকে দৃশ্যমান পরিবর্তনের ধারা   যশোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান আর নেই   ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি   এক টাকার মাস্টার লুৎফুর রহমানকে অবসরভাতা দেবে সরকার   কোরআনের স্পর্শে শিশুদের চিন্তা ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন   চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের কঠোর নির্দেশনা   গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী   
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের কঠোর নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৫৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারের কঠোর নির্দেশনার পর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাম্প্রতিক সময়ে মাথাচাড়া দিয়ে ওঠা অপরাধীদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নও দৃশ্যমান হতে শুরু করেছে। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

একই সঙ্গে বিএনপির ভেতরেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান। এরই মধ্যে সংরক্ষিত আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে।

বিএনপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সংসদ-সদস্য মিষ্টিকে পদত্যাগ করানো হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওই কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে মিরপুরের রাড্ডা ক্লিনিক ও ইসিবি চত্বরে হামলার ঘটনায় কর্মীদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।

বিএনপির বিভিন্ন সূত্রের দাবি, ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত এবং মিষ্টির পদত্যাগের পর বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতারা অনেকটাই চুপসে গেছেন। চাঁদাবাজ হিসেবে পরিচিতদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক।

এদিকে আন্ডারওয়ার্ল্ডের সক্রিয় গ্যাং ও অপরাধী চক্রগুলোর ওপর নজরদারি বাড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে বিশেষ টিমও কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপে অপরাধী মহলে আতঙ্ক তৈরি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল বা সরকারের পদ-পদবি দিয়ে তাকে রক্ষা করা হবে না। পুলিশ কর্মকর্তারা বলছেন, সরকারের কঠোর অবস্থানের কারণে পুলিশ প্রশাসনে স্বস্তি ফিরেছে। রাজনৈতিক পরিচয়ের কারণে অপরাধীদের আর প্রশ্রয় দেওয়া হবে না—এমন বিশ্বাস তৈরি হওয়ায় পুলিশ সদস্যরা আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।

দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর কঠোর বার্তা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের গতি ও সাহস বাড়িয়েছে। রাজনৈতিক প্রভাবের তোয়াক্কা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সহজ হবে।

স্পেশাল অ্যাকশন ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের আস্তানায় অভিযান চালানো হচ্ছে। জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে এসআরবির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, অপরাধী যত প্রভাবশালী বা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাদের পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির চলমান অভিযান আরও জোরদার করা হবে।

উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে অভিযান জোরদার করা হচ্ছে। ওপর মহল থেকে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ায় অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে। মাঠপর্যায়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]