মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা   সৌদি আরবে হামলা হলে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষার ঘোষণা পাকিস্তানের   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা   আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে টিআইবির নিন্দা, অপসারণের দাবি   ইসরায়েলে ভোটগ্রহণ, কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু   ‘শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে’, মানিক পশারীর মরদেহ দাফনে বাধা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ   অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত   
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ৫৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় সর্বসম্মতিক্রমে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জাতীয় পর্যায়ের নেতারা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। একই দিন দেশের সব জেলা ও মহানগরে বিএনপির উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হবে। পরদিন ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র‌্যালির আয়োজন করা হবে। এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

কর্মসূচির অংশ হিসেবে ৬ নভেম্বর শুক্রবার বেলা ৩টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া যুবদল ১০ নভেম্বর, শ্রমিক দল ৫ নভেম্বর, কৃষক দল ৯ নভেম্বর সকাল ১১টায় এবং জাসাস ৯ নভেম্বর বিকেল ৩টায় আলোচনা সভার আয়োজন করবে। জাসাসের কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

ছাত্রদল ৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভার আয়োজন করবে। অন্যদিকে, ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত এসব কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]