বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৯৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন থানার ১৫টির বেশি স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে যৌথ বাহিনীর ৩১৫ জন সদস্য অংশ নেন। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্যে যৌথ বাহিনীর চারটি দল অভিযান পরিচালনা করে। প্রতিটি দলে ৪৫ জন করে সদস্যের পাশাপাশি রিজার্ভ সদস্যরাও নিয়োজিত ছিলেন।

অভিযানে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রাম থেকে ফারুক মোল্লা ও অসিকুল সরদারকে গ্রেপ্তার করা হয়।

ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, গোপালগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি লেকু কাজি এবং সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সম্প্রতি গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন মিছিল-সমাবেশে লোকসমাগমের জন্য তিনি সুকতাইল ইউনিয়ন থেকে ৮ থেকে ১০ হাজার আওয়ামী লীগ কর্মী সংগ্রহ করে সদর এলাকায় সংগঠিত করেছেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার অন্য ব্যক্তি অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধেও সম্প্রতি বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, মুকসুদপুর উপজেলায় পৃথক অভিযানে শফিউল আলম ও কাইয়ুম শেখ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তাঁদের উভয়ের বাবার নাম হারুন অর রশিদ।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, শফিউল ও কাইয়ুম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা ও আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, বিভিন্ন কর্মসূচি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]