প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম (ভিজিট : ১২৩)

যশোরের ঝিকরগাছা উপজেলায় ২৬-২৭অর্থবছরের আওতায় প্রণোদনার উপকারভোগী তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে (১৭ নভেম্বর) উপজেলা কৃষিকৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে উপকরণ বিতরণের উৎপাদন ঘোষণা করেন,উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ। তিনি অনুষ্ঠানের উদ্বোধনপূর্বক প্রধান অতিথির বক্তব্যে 'কৃষিই সমৃদ্ধি'-এই প্রতিপাদ্যে সরকারের কৃষিবান্ধব কর্মসূচির গুরুত্ব তুলে ধরে কৃষিতে সমৃদ্ধি আনার উপর কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ ও প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে দ্বিগুণ ফসল উৎপাদনের পরামর্শ দেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো: শাহজাহান আলী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের একান্ত সহকারি তারিখ মোঃ শরীফ,প্রেসক্লাব সদস্য এম আর মাসুদ।
অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো: ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নাঈম হাসান,কৃষি সম্প্রসারণ অফিসার মো: এহসান হাসান প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে,চলতি রবি মৌসুমে ৪হাজার ৮জন সরিষা চাষী, ১১০জন মসুর চাষীদের মাঝে কৃষক প্রতি ১কেজি সরিষা বীজ,৫কেজি মসুর বীজ,১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।