মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: টুঙ্গিপাড়ায় দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলল নিষিদ্ধ ছাত্রলীগ   ‘গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নেই’   গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন   অপরাধ দমনে আইন-আদালতের পাশাপাশি সামাজিক ও পারিবারিক শিক্ষাও জরুরি: অ্যাটর্নি জেনারেল   বিচারকদের যাতায়াতের সুবিধায় ৯ আদালতে ৯টি মাইক্রোবাস দিল সরকার   সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্য বছরে ১,৮৬১ কোটি টাকা   আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল   
টুঙ্গিপাড়ায় দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলল নিষিদ্ধ ছাত্রলীগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ৭০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল শেষে তারা কার্যালয়ে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা কার্যালয়ের তালা খুলে ভেতরে ঢোকেন। এ সময় তারা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের বসার ব্যবস্থা করার কথা জানান।

কার্যালয় খোলার পর সাংবাদিকদের ইফতি জামান পল্লব বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই তারা সংগঠিত হয়েছেন। নেতাকর্মীদের একত্র হওয়ার সুযোগ করে দিতেই কার্যালয়টি খুলে দেওয়া হয়েছে। প্রশাসনের মাধ্যমে এত দিন কার্যালয়টি বন্ধ রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান ইফতি জামান পল্লব। তিনি বলেন, বঙ্গবন্ধুর সমাধিসৌধ শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটি পুরো বাংলাদেশের সম্পদ। সেখান থেকেই দেশব্যাপী রাজনৈতিক আন্দোলন শুরুর কথাও জানান তিনি।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে সমবেত হন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, বিষয়টি পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]