মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: টুঙ্গিপাড়ায় দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলল নিষিদ্ধ ছাত্রলীগ   ‘গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নেই’   গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন   অপরাধ দমনে আইন-আদালতের পাশাপাশি সামাজিক ও পারিবারিক শিক্ষাও জরুরি: অ্যাটর্নি জেনারেল   বিচারকদের যাতায়াতের সুবিধায় ৯ আদালতে ৯টি মাইক্রোবাস দিল সরকার   সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্য বছরে ১,৮৬১ কোটি টাকা   আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল   
আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৭৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরের শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। সেই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল। স্টেডিয়ামের সার্বিক সুযোগ-সুবিধা ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।

পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন ইসিবির কর্মকর্তারা। এ সময় মাঠের সম্প্রচার ও মিডিয়া সুবিধা, মেডিকেল সেবা, দর্শকদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তাব্যবস্থাও খতিয়ে দেখেন তারা।

পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধি দল গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও তাদের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন, ‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। তারা ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ সবকিছু ঘুরে দেখেছেন। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। তারা দেখে বেশ খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।’

আনভীর স্টেডিয়ামের অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরে বাতেন আরও বলেন, ‘এ ধরনের সুযোগ-সুবিধা খুব বেশি জায়গায় পাওয়া যায় না। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিকেল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা, সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারা বেশ সন্তুষ্ট।’

ইসিবির প্রতিনিধি দলের ইতিবাচক মনোভাবে আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসানও। তিনি বলেন, প্রতিনিধি দল স্টেডিয়ামের ড্রেসিংরুমসহ সব সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। দেশে ফিরে তারা নিজ বোর্ডের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে পারে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এখানকার অবকাঠামো নিয়ে তাদের প্রশংসাসূচক মনোভাব বোঝা গেছে। নির্ধারিত সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরার আরও একটি সুযোগ পাবে এবিজি স্পোর্টস সিটি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]