মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: টুঙ্গিপাড়ায় দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলল নিষিদ্ধ ছাত্রলীগ   ‘গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নেই’   গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন   অপরাধ দমনে আইন-আদালতের পাশাপাশি সামাজিক ও পারিবারিক শিক্ষাও জরুরি: অ্যাটর্নি জেনারেল   বিচারকদের যাতায়াতের সুবিধায় ৯ আদালতে ৯টি মাইক্রোবাস দিল সরকার   সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্য বছরে ১,৮৬১ কোটি টাকা   আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল   
অপরাধ দমনে আইন-আদালতের পাশাপাশি সামাজিক ও পারিবারিক শিক্ষাও জরুরি: অ্যাটর্নি জেনারেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুধু আইন ও আদালতের মাধ্যমে সব ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সবচেয়ে বড় কথা সামাজিকভাবে যদি আমরা অপরাধকে মোকাবিলা করতে না পারি, আইন-আদালত দিয়ে সবসময় সব অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়।’

দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, মানুষ এমন শাস্তি দেখতে চায়, যাতে অন্য কেউ একই ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়। বিচারের অন্যতম উদ্দেশ্য হলো সমাজে একটি ইতিবাচক বার্তা দেওয়া। তবে অপরাধ প্রতিরোধের একমাত্র উপায় বিচারব্যবস্থা নয়।

রুহুল কুদ্দুস কাজল বলেন, অপরাধ প্রতিরোধে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। আট বছরের একটি শিশুর প্রতি কেউ এমন কুদৃষ্টি দিতে পারে, তা কল্পনারও বাইরে। মানুষের মধ্যে এ ধরনের নৃশংস প্রবণতা কেন তৈরি হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদের বিশ্লেষণ করা প্রয়োজন।

নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রামিসা হত্যা মামলাকে কেন্দ্র করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। মামলাটির নিষ্পত্তির পর এ ধরনের বিশেষ বেঞ্চের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার।

তিনি আরও বলেন, স্পর্শকাতর মামলাগুলোর দ্রুত বিচার ও রায় কার্যকরের মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। প্রধান বিচারপতির গঠন করা বিশেষ বেঞ্চ ইতোমধ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে ৩৫টি মামলা নিষ্পত্তি করেছে। এ ধরনের বেঞ্চ দ্রুত মামলা নিষ্পত্তিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের দায়িত্ব প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো অপরাধের মামলা উচ্চ আদালতে শুনানির জন্য এলে রাষ্ট্রপক্ষ আইনের সব দিক ও উপাদান বিশ্লেষণ করে। প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ের শিকার না হন, সেটিই রাষ্ট্রপক্ষের লক্ষ্য।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]