সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস   শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে ১১ আসামি   নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী   বিসমিল্লাহর পরিবর্তে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?   গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ   নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিল সরকার   দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ   
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভিতে শনাক্ত মোটরসাইকেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ৬৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভবনের প্রধান সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিঁড়ির আশপাশে দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়েছে।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পেট্রোল বোমা নিক্ষেপে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]