প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম (ভিজিট : ৮২)

সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে প্রথমে গুলশান থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ডিবি হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।