বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
শৈবাল নিয়ে ষড়যন্ত্র, ঝাউবাগান নিধনের প্রতিবাদে বুধবার রাজপথে নামছে ৫ সংগঠন
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ১১৫)

কক্সবাজার পর্যটন কার্নিভালের নামে ঝাউবাগান নিধনের ঘটনায় এবার প্রকাশ্যে বিরোধিতা করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “কক্সবাজার পর্যটন কার্নিভাল নামে ঝাউবাগান নিধনকারীদের আইনের আওতায় আনা দরকার।”

এদিকে কার্নিভালের নামে ঝাউবাগান ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদ এবং শৈবালকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আগামী ১৮ নভেম্বর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে কক্সবাজারের পাঁচটি সামাজিক ও পরিবেশবাদী সংগঠন।

সোমবার রাতে অনুষ্ঠিত এক সভায় আগামী ১৮ নভেম্বর সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচির আয়োজক সংগঠনগুলো হলো—বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার, আমরা কক্সবাজারবাসী, কক্সবাজার সোসাইটি, নদী পরিব্রাজক দল এবং ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস)।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল। তিনি বলেন, কক্সবাজারের অন্যতম প্রাকৃতিক সম্পদ ঝাউবাগান। এই সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াসউদ্দিন, আমরা কক্সবাজারবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস)-এর সাধারণ সম্পাদক সাংবাদিক ইব্রাহিম খলিল মামুন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় কার্নিভালের নামে ঝাউবাগান ধ্বংসের প্রতিবাদে জনমত গড়ে তোলা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে আগামী ১৮ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালনের সিদ্ধান্ত হয়।

আয়োজকদের প্রত্যাশা, পরিবেশ ও কক্সবাজারের প্রাকৃতিক সম্পদ রক্ষার স্বার্থে সচেতন নাগরিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]