প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম (ভিজিট : ৮৫)

নওগাঁর আত্রাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় মাটিকাটা ও সড়ক রক্ষণাবেক্ষণের কাজের জন্য উপজেলার আট ইউনিয়নে ১০ জন করে মোট ৮০ জন নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার পাঁচুপুর, আহসানগঞ্জ, সাহাগোলা, ভোঁপাড়া,হাটকালুপাড়া, মনিয়ারী ও বিশা ইউনিয়নে পর্যায়ক্রমে উন্মুক্ত প্রক্রিয়ায় লটারির মাধ্যমে তাঁদের চূড়ান্তভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ ও বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী নিতিশ কুমার , উপসহকারী প্রকৌশলী মো.রাজীব হোসেন,হিসাব সহকারী প্রনব চন্দ্র বর্মন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসক, হিসাব সহকারী, ইউপি সদস্য সহ অন্যান্য নিয়োগপ্রার্থী নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে আবেদনকারীদের মধ্য থেকে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট ৮০ জন নারীকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের ফলে এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার মান উন্নত হওয়ার পাশাপাশি নিয়োজিত নারী কর্মীদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।