বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
বিসিবি পরিচালক ফরচুন মিজানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বরিশালে ছাত্রদলের মানববন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ১৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার প্রতিবাদে সোমবার নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফরচুন মিজান আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন করেছেন। আওয়ামী লীগের পদধারী একজন ব্যক্তিকে কেন বিসিবির পরিচালক করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তাঁকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

সমাবেশে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, মিজান সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি। যারা তাঁর পক্ষ নিচ্ছেন, বিএনপির ঘরে থেকে এ ধরনের দালালি বন্ধ করার আহ্বান জানান তিনি।

এ সময় বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করেন বিসিবি পরিচালক মিজানুর রহমান। তাঁর বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।

এর জেরে বরিশাল স্টেডিয়ামে তাঁর ব্যানারে আগুন দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

তবে এসব বিক্ষোভ ও অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, তা তিনি জানেন না। ব্যানার ছেঁড়ার ঘটনায় কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন তিনি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য এভাবে ব্যঙ্গ করা মিজানের ঠিক হয়নি। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই নেতা-কর্মীরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

তারিন আরও বলেন, ফরচুন বরিশাল দল ও ক্লাবের মাধ্যমেই মিজানের ক্রীড়াঙ্গনে উত্থান ঘটেছে। তবে মিজান নিজে কখনো খেলাধুলায় অংশ নিয়েছেন কি না, তা তাঁর জানা নেই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]