মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম প্রচারেও নিষেধাজ্ঞা: তথ্য প্রতিমন্ত্রী   পূর্বাচল প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেলকে ছয় মাসের জামিন দিলেন হাইকোর্ট   মাত্র ৮ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ, ১০ বছরেই হাফেজ আব্দুর রহমান   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার   এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও বাণিজ্য   ধানমন্ডি ৩২ নম্বর থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার   নিষিদ্ধ আওয়ামী লীগই আগুন সন্ত্রাসে জড়িত: তথ্য প্রতিমন্ত্রী   
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, মামলা ৪৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ এএম   (ভিজিট : ৯১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৬১ জন, ওয়ারীতে ৬৭ জন, মতিঝিলে ৬০ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, মিরপুরে ১৪৯ জন, গুলশানে ৫৩ জন এবং উত্তরা বিভাগে ৪৯ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]