বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
তাসকিনের জোড়া আঘাতে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। দিনের প্রথম ২২ ওভারে কোনো সাফল্য না পেলেও তাসকিন আহমেদের জোড়া আঘাতে স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। তাঁর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৬ রান করেছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৪ রানে এগিয়ে রয়েছে তারা।

দিনের শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ইনিংসের ৭৪তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেল্টনের ক্যাচের সুযোগ তৈরি হলেও তা তালুবন্দি করতে পারেননি অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন।

এরপর ইনিংসের ৮৪তম ওভারে চোটের কারণে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে উইকেটে আসেন উইয়ান মুল্ডার। আর নতুন ব্যাটারকে ফিরিয়েই বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দেন তাসকিন।

তাসকিনের করা প্রথম বলেই ব্যাটের কানায় লেগে বল জমা হয় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুল্ডার।

এরপর নিজের পরের ওভারেই আরেকটি উইকেট তুলে নেন তাসকিন। এবার তাঁর শিকার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ৮ বলে ৮ রান করে ফেরেন তিনি।

এদিকে তৃতীয় দিনের শুরুতেই আবারও চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদকে।

ইনিংসের ৬৫তম ওভারের চতুর্থ বল করার পর কনুইয়ে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে আসেন বাংলাদেশ দলের ফিজিও। প্রথমে ব্যথানাশক স্প্রে প্রয়োগ করা হয়। পরে কিছুক্ষণ পর্যবেক্ষণের পরও ব্যথা না কমায় ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন হাসান।

এর আগে ৪ উইকেটে ২৮৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দিন শুরুতে অপরাজিত ছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেল্টন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]