বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৮ নভেম্বর, ২০২৬; ঢাকা: বাংলাদেশ ও ঘানার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। দেশটির বাজারে বাংলাদেশে উৎপাদিত ঔষধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ঘানার হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো।

বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) বিকেলে এফবিসিসিআই’র প্রশাসক মোঃ ফজলুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাতে তিনি এসব কথা জানান।

বৈঠকে ঘানার হাই কমিশনার জানান, বর্তমানে দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ মার্কিন ডলার, যা অত্যন্ত নগণ্য। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। 

হাই কমিশনার বলেন, ঘানায় আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA)-এর কার্যালয় অবস্থিত। সুতরাং ঘানার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যেমে সমগ্র আফ্রিকা মহাদেশের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশাধিকারের সুযোগ প্রসারিত হতে পারে বলে উল্লেখ করেন তিনি। 

বাংলাদেশ-ঘানা বাণিজ্য সম্পর্ক জোরদার করতে উভয় দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন সভা এবং সুনির্দিষ্ট বাণিজ্যিক অংশীদার খোঁজার জন্য প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন এফবিসিসিআই’র প্রশাসক মোঃ ফজলুল হক। তিনি বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ঘানায় রপ্তানি করার অপার সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, বিশ্ব বাজারে স্বর্ণ এবং কোকো বীজের অন্যতম রপ্তানিকারক দেশ ঘানা। 

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর, ঘানার মিনিস্টার-কাউন্সেলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) সাকরাতা লামিনি ইদ্রিসু, মিনিস্টার-কাউন্সেলর মুনিরু কাদিরি এবং অনারারি কনসুলের বিশেষ সহকারী আরপো খান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]