বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা   সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের   এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী   হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’   সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার পক্ষে স্পিকার   বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান   শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ   
ডিজিটাল ব্যাংকিংয়ে সাইবার নিরাপত্তায় পিছিয়ে অধিকাংশ ব্যাংক, বাড়ছে গ্রাহকের ঝুঁকি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্রাহকের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকলেও সন্দেহজনক লেনদেন ও অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করে নিরাপত্তা জোরদারে পিছিয়ে রয়েছে দেশের অধিকাংশ ব্যাংক। প্রতারকেরা গ্রাহকের পাসওয়ার্ড বা পরিচয়সংক্রান্ত তথ্য হাতিয়ে নিলে তা ঠেকাতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণের সক্ষমতাও অনেক ব্যাংকের সীমিত। ফলে ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকের অর্থ ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। দেশের ৩৪টি ব্যাংকের ওপর পরিচালিত গবেষণার ফলাফল গতকাল রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘ব্যাংকিং অ্যাপস সিকিউরিটি ইন বাংলাদেশ: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তুলে ধরা হয়।

গবেষণা অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ব্যাংকগুলোর মাত্র ১৬ শতাংশ অ্যাডাপটিভ অথেনটিকেশন বা ঝুঁকিভিত্তিক উন্নত পরিচয় যাচাই প্রযুক্তি ব্যবহার করে। অন্যদিকে, মাত্র ৩১ শতাংশ ব্যাংকের অ্যাপভিত্তিক লিখিত সাইবার নিরাপত্তা ঘটনা মোকাবিলার পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নিয়মিত পরীক্ষা করা হয়।

গবেষণায় আরও দেখা গেছে, ৭৮ শতাংশ ব্যাংক ডিভাইস বাইন্ডিংয়ের পাশাপাশি পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রেখেছে। তবে অ্যাডাপটিভ অথেনটিকেশন প্রযুক্তি ব্যবহারের হার মাত্র ১৬ শতাংশ। এই প্রযুক্তির মাধ্যমে লেনদেনের ধরন, গ্রাহকের আচরণ ও ঝুঁকির মাত্রা বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরিচয় যাচাই করা সম্ভব।

গ্রাহককেন্দ্রিক জালিয়াতির ক্ষেত্রে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। এসব পদ্ধতিতে গ্রাহককে বিভ্রান্ত করে গোপন তথ্য সংগ্রহ করে প্রতারকেরা। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট দখল ও পরিচয়সংক্রান্ত তথ্য চুরির ঘটনা।

ব্যাংকগুলো গ্রাহকদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও এসব উদ্যোগ গ্রাহকের আচরণে কতটা প্রভাব ফেলছে, তা নিয়মিত মূল্যায়নের প্রবণতা কম। পাশাপাশি তৃতীয় পক্ষের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে তদারকির ঘাটতি।

জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ ব্যাংক বাইরের প্রযুক্তি সরবরাহকারীদের তৈরি অ্যাপ ব্যবহার করে। অথচ মাত্র ৩৪ শতাংশ ব্যাংক তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে। এ ছাড়া ৮১ শতাংশ ব্যাংকে নিরাপত্তাসংক্রান্ত ঘটনা সংরক্ষণের ব্যবস্থা থাকলেও মাত্র ৪৪ শতাংশ ব্যাংক এপিআই ট্রাফিক তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট ও দক্ষ জনবলের সংকটকেও বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকগুলো। জরিপে ৪৭ শতাংশ ব্যাংক বাজেটের সীমাবদ্ধতা এবং সমানসংখ্যক ব্যাংক পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাবের কথা জানিয়েছে। অন্যদিকে, ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তাকর্মীর সংকটকে অন্যতম বাধা হিসেবে উল্লেখ করেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]