মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন-টিকনার, দলে একাধিক পরিবর্তন   জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার দাবি   নিজেদের সামর্থ্যের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন শান্ত   যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ   ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কার্যত শেষ, নতুন হামলার প্রয়োজন দেখছেন না ট্রাম্প   বাংলাদেশ-সৌদি হজ চুক্তি স্বাক্ষর, ২০২৭ সালে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জন   মধ্যরাতের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, যান চলাচল বন্ধ ও গাড়ি ভাঙচুর   
জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ৩৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাবে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এর প্রভাব পড়ছে রপ্তানি খাতে। উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন। এমন পরিস্থিতিতে পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছেন বিরোধী দলের এক সংসদ সদস্য।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে এ বিষয়ে সাধারণ আলোচনার জন্য নোটিশ জমা দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

নোটিশে বলা হয়, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। এ শিল্পে সরাসরি কর্মরত রয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের জীবিকা এ শিল্পের ওপর নির্ভরশীল।

নোটিশে উল্লেখ করা হয়, গ্যাসের নিম্নচাপ, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, মধ্যপ্রাচ্যের বৈশ্বিক পরিস্থিতিজনিত সমস্যা এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ কমেছে। এর ফলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও রপ্তানি সক্ষমতাও হুমকির মুখে পড়ছে।

জ্বালানি সংকটের পাশাপাশি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে নোটিশে। এতে বলা হয়, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হওয়ায় মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির জন্য নেতিবাচক হতে পারে।

নোটিশে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল হওয়ার পাশাপাশি সরকার, মালিক ও শ্রমিক সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের জন্য নির্ধারিত তিন বছরের সময়সীমাকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পোশাকশিল্পের সক্ষমতা বাড়ানো, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার খোঁজা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে তিন বছর মেয়াদি টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।

নোটিশে পোশাকশিল্পের বর্তমান সংকট নিরসন, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এসব বিষয় নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত সাধারণ আলোচনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]