মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন-টিকনার, দলে একাধিক পরিবর্তন   জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার দাবি   নিজেদের সামর্থ্যের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন শান্ত   যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ   ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কার্যত শেষ, নতুন হামলার প্রয়োজন দেখছেন না ট্রাম্প   বাংলাদেশ-সৌদি হজ চুক্তি স্বাক্ষর, ২০২৭ সালে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জন   মধ্যরাতের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, যান চলাচল বন্ধ ও গাড়ি ভাঙচুর   
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কার্যত শেষ, নতুন হামলার প্রয়োজন দেখছেন না ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০৩ এএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজনে আবারও সামরিক হামলা চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত পরাজিত। যুক্তরাষ্ট্র বর্তমানে শুধু বিদ্যমান পরিস্থিতি বজায় রাখছে। ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষ্য, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত। তবে এই মুহূর্তে নতুন করে সামরিক অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা দেখছেন না তিনি।

বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। আলোচনাকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ট্রাম্পের বক্তব্যকে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সরকারকে ইতোমধ্যে বিপর্যস্ত করেছে। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান সংকটের অবসান চান। পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত। তবে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাণিজ্যেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই জলপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল, গ্যাস, সারসহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন করা হয়।

এ ছাড়া ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]