সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ এএম   (ভিজিট : ১০৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিদ্যমান চারটি প্রদেশ পুনর্গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। এ পরিকল্পনার আওতায় দেশটির চারটি প্রদেশ ভেঙে মোট ১২টি প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে বড় ধরনের এ পরিবর্তন বাস্তবায়নের আগে জনগণের মতামত জানতে দেশব্যাপী গণভোট আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়নে ২০২৭ সালের প্রথমার্ধে পাকিস্তানের সংসদে ২৮তম সংবিধান সংশোধনী বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু হতে পারে।

প্রস্তাব অনুযায়ী, পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবকে চারটি প্রদেশে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানকে তিনটি করে এবং সিন্ধকে দুটি প্রদেশে ভাগ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। সব মিলিয়ে বর্তমান চার প্রদেশের পরিবর্তে ১২টি প্রশাসনিক প্রদেশ গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন প্রদেশগুলোর ভৌগোলিক সীমানা, প্রশাসনিক কাঠামো ও ক্ষমতার পরিধি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনো নির্দিষ্ট অঞ্চল বা রাজনৈতিক দলকে দুর্বল করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও জানানো হয়েছে।

পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দেওয়া, অঞ্চলভিত্তিক উন্নয়ন বৈষম্য কমানো এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজলভ্য করা। নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হলে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে বলে মনে করছেন উদ্যোগের সমর্থকেরা।

পাকিস্তানে প্রদেশ পুনর্গঠনের বিষয়টি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে সংবেদনশীল। এ নিয়ে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ কারণে রাজনৈতিক দলগুলোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিতে গণভোটের বিষয়টি সামনে এসেছে। সংসদে সংবিধান সংশোধনী নিয়ে চূড়ান্ত আলোচনা শুরুর আগে জনগণের সমর্থন যাচাই করতে চায় সংশ্লিষ্ট মহল।

তবে গণভোটে জনসমর্থন পাওয়া গেলেও প্রস্তাবটি বাস্তবায়নে বেশ কিছু জটিলতা মোকাবিলা করতে হবে। বিশেষ করে নতুন প্রদেশগুলোর সীমানা নির্ধারণ, প্রাকৃতিক ও আর্থিক সম্পদের বণ্টন, প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এসব জটিলতা কাটিয়ে উঠতে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা এবং দীর্ঘ সংসদীয় আলোচনার প্রয়োজন হবে। ফলে পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১২টি প্রদেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হতে পারে রাজনৈতিক সমঝোতা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]