রবিবার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ৫ আগস্টের পর ভোল পাল্টে বিএনপির পরিচয়ে? মোঃ ফিরোজ মিয়াকে ঘিরে অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি   ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন   শেখ হাসিনাকে সাজাপ্রাপ্ত অপরাধী মনে করে বাংলাদেশ: আইনমন্ত্রী   জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম   ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   এসআরবির নতুন মহাপরিচালকের দায়িত্বে ফারুক আহমেদ   প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ইউপি নির্বাচন: ইসি সচিব   
‘আমার বুকের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও’, বিজেপিকে মমতার চ্যালেঞ্জ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ এএম   (ভিজিট : ৯৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তোমাদের কাছে কতগুলো বুলডোজার আছে? এসো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরের ওপর দিয়ে, আমার বুকের ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। আমি দেখতে চাই তোমাদের কত সাহস!’

দলীয় সংসদ সদস্য ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা এবং কলকাতার কালীঘাটে ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুক্রবার রাত ২টার দিকে কালীঘাট রোডে তাঁর বাসভবনে বিজেপি-সমর্থিত দুর্বৃত্তরা হামলা চালায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। ডায়মন্ড হারবারের এই সংসদ সদস্য ঘটনাটিকে তাঁর প্রাণনাশের চেষ্টা বলেও উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার একটি ভিডিও প্রকাশ করে অভিষেক লেখেন, দুই দিন ধরে একটানা নজরদারির পর শুক্রবার রাত ২টার দিকে বিজেপির দুর্বৃত্তরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি বিচার করার আহ্বান জানান তিনি।

অভিষেক আরও বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থা কেমন, তা সহজেই অনুমেয়। গত ছয় মাসে তাঁর প্রাণনাশের এটি সপ্তম চেষ্টা বলেও দাবি করেন তিনি। তবে এ ঘটনায় পুলিশের কোনো পদক্ষেপ কিংবা বিচার বিভাগের হস্তক্ষেপ না পাওয়ার অভিযোগও তোলেন।

এদিকে কলকাতার কালীঘাট এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসা কয়েকটি পূজার অনুমতি বাতিল করা হয়েছে। বিপরীতে নতুন একটি পূজার আয়োজনকে প্রধান সড়কে করার অনুমতি দেওয়া হয়েছে।

এ পদক্ষেপের সমালোচনা করে মমতা প্রশ্ন তোলেন, কালীঘাট কালীপূজার শোভাযাত্রার ঐতিহ্যবাহী পথ হওয়া সত্ত্বেও কালীপূজা ও দীপাবলির ঠিক আগে উৎসব আয়োজনে বাধা দেওয়া হচ্ছে কেন?

বিজেপির কথিত বুলডোজার ব্যবহারের হুমকির জবাবে মমতা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মুখে তিনি পিছু হটবেন না। বরং এসবের বিরুদ্ধে নিজেই সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করতে প্রস্তুত।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]