প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি
ইরানের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে ড্রোন দুটি নামানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
ইরানের সংবাদমাধ্যম তাসনিমের পৃথক দুটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ মডেলের নজরদারি ড্রোন শনাক্তের পর সেগুলো ভূপাতিত করে আইআরজিসি। বাহিনীটির অ্যারোস্পেস ফোর্সের অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটি নামানো হয় বলে দাবি করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, আইআরজিসির প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে মার্কিন ড্রোন ভূপাতিত করার ধারাবাহিকতায় এগুলো পঞ্চম ও ষষ্ঠ ড্রোন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।