প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠস্বর নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে সতর্ক করেছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার মানুষের সম্মান, অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করতে পারে।
গত শুক্রবার (৯ অক্টোবর) মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুতবায় শায়খ সুদাইস বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠস্বর নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম মহান আল্লাহর দেওয়া নিয়ামত। তাই এসব প্রযুক্তি প্রতারণা বা অন্যের ক্ষতি করার কাজে ব্যবহার না করে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ, ছবি বা ভিডিও প্রকাশ কিংবা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
শায়খ সুদাইস সতর্ক করে বলেন, যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার করলে গুজব ছড়িয়ে পড়তে পারে, মানুষের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং সমাজে আস্থার সংকট তৈরি হতে পারে।