সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বার থেকে বস্তি, এরপর তুরাগ নদ: তাহসিফের মৃত্যুর রাতে কী ঘটেছিল?   ৩৫ উড়োজাহাজ কেনায় সরকারের সরাসরি অর্থ ব্যয় হবে না: বিমানমন্ত্রী   শ্রমিকের মজুরির দাবিতে বিজিবি নামানো রাষ্ট্র কার পক্ষে, প্রশ্ন নাহিদ ইসলামের   বিএনপি-আ.লীগের জোটে যাওয়ার প্রস্তাব পেয়েও রাজি হইনি: চরমোনাই পীর   ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের তথ্য চেয়েছে সদর দপ্তর   শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, কাজ ছাড়লেন প্রায় ১০ লাখ শ্রমিক   ফ্লোরিডায় আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯   
শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, কাজ ছাড়লেন প্রায় ১০ লাখ শ্রমিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভার, আশুলিয়া, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাবে ৫২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় কাজ না করেই কারখানা থেকে বেরিয়ে গেছেন ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক।

রোববার (১ নভেম্বর) তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, রোববার বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেশের পাঁচটি শিল্পাঞ্চলে সংগঠনটির আওতাধীন ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে চালু ছিল ১ হাজার ৮১৬টি। শ্রমিক অসন্তোষের কারণে এসব শিল্পাঞ্চলের ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্পাঞ্চলভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর এলাকায় ৩২০টি কারখানার মধ্যে ৬৮টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। এ ঘটনায় ওই এলাকার ৫১ হাজার ৬২৫ জন শ্রমিক কর্মস্থল ত্যাগ করেন।

গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৮৩৬টি কারখানার মধ্যে ২৭৬টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। এ দুই শিল্পাঞ্চলে কর্মবিরতিতে অংশ নেওয়া শ্রমিকের সংখ্যা ৬ লাখ ৪৫ হাজার ৩৬০ জন।

অন্যদিকে, সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ১৮৫টির শ্রমিক কাজ না করে কারখানা ছেড়ে বেরিয়ে যান। এসব এলাকায় কর্মস্থল ত্যাগ করা শ্রমিকের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২০৫ জন।

এ ছাড়া নারায়ণগঞ্জের ১৯৭টি এবং চট্টগ্রামের ৩৪০টি কারখানার তথ্যও দিয়েছে বিজিএমইএ। তবে এ দুই শিল্পাঞ্চলে কাজ না করে কারখানা থেকে বেরিয়ে যাওয়া শ্রমিকের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

সংগঠনটির সার্বিক তথ্য অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্প অঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের ব্যাপক প্রভাব পড়েছে। এর ফলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মবিরতি এবং শত শত কারখানায় ছুটি ঘোষণা করতে হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]