সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বার থেকে বস্তি, এরপর তুরাগ নদ: তাহসিফের মৃত্যুর রাতে কী ঘটেছিল?   ৩৫ উড়োজাহাজ কেনায় সরকারের সরাসরি অর্থ ব্যয় হবে না: বিমানমন্ত্রী   শ্রমিকের মজুরির দাবিতে বিজিবি নামানো রাষ্ট্র কার পক্ষে, প্রশ্ন নাহিদ ইসলামের   বিএনপি-আ.লীগের জোটে যাওয়ার প্রস্তাব পেয়েও রাজি হইনি: চরমোনাই পীর   ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের তথ্য চেয়েছে সদর দপ্তর   শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, কাজ ছাড়লেন প্রায় ১০ লাখ শ্রমিক   ফ্লোরিডায় আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯   
৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের তথ্য চেয়েছে সদর দপ্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ৬৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সমমর্যাদার ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগসংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখার এআইজি মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, তালিকাভুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা থাকলে তার হালনাগাদ প্রতিবেদন আগামী ৩ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। প্রতিবেদন হার্ডকপির পাশাপাশি সফটকপি ই-মেইলের মাধ্যমেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো চিঠিতে দ্রুত এসব তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে।

এ বিষয়ে এআইজি মো. সাইফুল্লাহ বলেন, অন্য কোনো উদ্দেশ্যে চিঠিটি দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সে-সংক্রান্ত তথ্য হালনাগাদ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]