প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠান ও ভবনগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এর আগে গত ৫ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে। ফলে ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে।