সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বার থেকে বস্তি, এরপর তুরাগ নদ: তাহসিফের মৃত্যুর রাতে কী ঘটেছিল?   ৩৫ উড়োজাহাজ কেনায় সরকারের সরাসরি অর্থ ব্যয় হবে না: বিমানমন্ত্রী   শ্রমিকের মজুরির দাবিতে বিজিবি নামানো রাষ্ট্র কার পক্ষে, প্রশ্ন নাহিদ ইসলামের   বিএনপি-আ.লীগের জোটে যাওয়ার প্রস্তাব পেয়েও রাজি হইনি: চরমোনাই পীর   ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের তথ্য চেয়েছে সদর দপ্তর   শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, কাজ ছাড়লেন প্রায় ১০ লাখ শ্রমিক   ফ্লোরিডায় আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯   
পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিরসনে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ১৭২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ৬–৭ জন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন অংশ নেবেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী দুদিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধিদের নাম চূড়ান্ত করতে বিলম্ব হওয়ায় প্রক্রিয়াটি কিছুটা ধীরগতির হয়।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের জন্য নতুন ‘মজুরি বোর্ড’ গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং স্বাধীন সদস্যদের সঙ্গে সমন্বয় করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরুর দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের মূল দাবি বিবেচনায় নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের রাস্তা ছেড়ে অবিলম্বে কারখানা ও নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে মজুরি বোর্ড গঠনের ঘোষণা সত্ত্বেও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা এবং শ্রমিকদের উসকে দেওয়ার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত একটি ছাত্রসংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক সেজে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।

অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]