প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:০৬ এএম (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। উড়োজাহাজটির সব আরোহীই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে নয়জন আরোহী নিয়ে একটি লিয়ারজেট-৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়।
পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। তিনি এ ঘটনাকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন।
এফএএর বিবৃতি অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল বাহামাসের নর্থ ইলিউথেরা বিমানবন্দর।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।