শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জুমার দিনের বিশেষ ফজিলত    ইসরায়েলে আল জাজিরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিন বাড়ল   বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান   ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা জারি   সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি   ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতিতে, তিন দশক পর সংসদে মির্জা ফয়সল আমীন   বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ১৭ বছর বয়সী কিশোরের জামিন   
ইসরায়েলে আল জাজিরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিন বাড়ল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ৪৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলে সংবাদমাধ্যম আল জাজিরার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর অনুমোদন দিয়েছে তেল আবিবের একটি আদালত। এর ফলে দেশটিতে নেটওয়ার্কটির কার্যালয় বন্ধ রাখা এবং সম্প্রচার কার্যক্রমে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

২০২৪ সালের মে মাসে ইসরায়েলি মন্ত্রিসভা দেশটিতে আল জাজিরার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি পার্লামেন্টে এ-সংক্রান্ত একটি আইন পাস হয়। ওই আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি সম্প্রচারমাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়।

একই বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার কার্যালয়ে অভিযান চালায়। এ সময় বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র জব্দের পাশাপাশি কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।

সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানিকর অভিযোগ আনার অভিযোগ তোলে আল জাজিরা। নেটওয়ার্কটি ইসরায়েল সরকারের এ পদক্ষেপকে মুক্ত গণমাধ্যমের ওপর দমন-পীড়ন হিসেবে আখ্যা দেয়। একই সঙ্গে পদক্ষেপটিকে আন্তর্জাতিক ও মানবিক আইনের পরিপন্থী বলে দাবি করে।

আল জাজিরা জানায়, এ ধরনের অভিযোগ তাদের পেশাদার সাংবাদিকতা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। পাশাপাশি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার অধিকারও সংরক্ষণ করবে নেটওয়ার্কটি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]