বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আসনসংখ্যায় নেতানিয়াহুবিরোধী জোট ১২ আসনে এগিয়ে   প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা   ‘বাংলাদেশ সাহায্য নয়, ব্যাপক বিনিয়োগ চায়’: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই   হত্যা মামলায় ছেলের গ্রেপ্তারের পর এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল   ব্যাংকের পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে অনড় বাংলাদেশ ব্যাংক   প্রধানমন্ত্রীর তারেক রহমানের সাথে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা   
আসনসংখ্যায় নেতানিয়াহুবিরোধী জোট ১২ আসনে এগিয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ পিএম   (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলে নতুন সরকার গঠনের বিষয়টি এখনও অনিশ্চিত। এর মধ্যেই দেশটির পার্লামেন্ট নেসেটের স্পিকার পদে পরিবর্তন আনার পরিকল্পনা করছে বিরোধী জোট। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ জোট আরব দলগুলোর সমর্থন নিয়ে লিকুদ পার্টির সদস্য ও বর্তমান স্পিকার আমির ওহানাকে অপসারণের উদ্যোগ নিচ্ছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, স্পিকার পদ থেকে আমির ওহানাকে সরাতে বিরোধী জোট ও আরব দলগুলোর সম্মিলিত ভোট কাজে লাগানোর পরিকল্পনা করা হচ্ছে।

তবে নতুন স্পিকার হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য প্রার্থী হিসেবে ইয়েসরায়েল বেইতেনু দলের সংসদ সদস্য ওডেড ফোরের এবং ইয়াশার জোটের এলাজার স্টার্নের নাম নিয়ে আলোচনা চলছে।

এদিকে ভোট গণনার সর্বশেষ ফল অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৪টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৪৯ এবং আরব দলগুলোর আসনসংখ্যা ১৭।

এই হিসাবে নেতানিয়াহুবিরোধী দুই পক্ষের সম্মিলিত আসনসংখ্যা ৬৬, যা স্পিকার পদে পরিবর্তন আনার উদ্যোগে তাদের সম্ভাব্য শক্তি বাড়িয়েছে। তবে নতুন সরকার গঠন এবং পার্লামেন্টের নেতৃত্বে পরিবর্তন দুই বিষয়েই চূড়ান্ত পরিস্থিতি এখনও স্পষ্ট নয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]