প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:০৯ পিএম (ভিজিট : ৪৫)

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। এসব চুক্তি ও সমঝোতার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত সোমবার (২৬ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে জাপান যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
সফরকালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করাই এ সফরের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্ট চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।