সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: মেরিন ড্রাইভে উচ্ছেদ আতঙ্ক, সমন্বিত উদ্যোগ চান রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকরা   সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ   রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ ১,৪১৩ প্লটের নথি যাচাই, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম   জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা   ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা   তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী    বাংলাদেশে সাম্রাজ্যবাদী শক্তির সাংস্কৃতিক আগ্রাসন চলছে : রিজভী   
সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ২২৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সোমবার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে এটি অতিপ্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়।

পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হয়ে রোববার দুপুর ১২টায় একই এলাকায় গভীর নিম্নচাপে রূপ নেয়। ওই সময় নিম্নচাপটির অবস্থান ছিল ১৫.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। সোমবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে, আগামী পাঁচ দিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ইতোমধ্যে চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা বেড়েছে। ধীরে ধীরে এই প্রবণতা খুলনা, রংপুর, রাজশাহী ও ঢাকা অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

সমুদ্রে উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]