সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: মেরিন ড্রাইভে উচ্ছেদ আতঙ্ক, সমন্বিত উদ্যোগ চান রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকরা   সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ   রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ ১,৪১৩ প্লটের নথি যাচাই, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম   জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা   ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা   তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী    বাংলাদেশে সাম্রাজ্যবাদী শক্তির সাংস্কৃতিক আগ্রাসন চলছে : রিজভী   
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ১৫৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা জারির পর আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ওই সময় আরিফ হোসেন খান জানিয়েছিলেন, জরুরি নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ওয়েবসাইটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তার দুর্বলতা শনাক্ত ও সমাধানের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করা হচ্ছিল। প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়।

সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হয়েছিল। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারেন। এতে সার্ভারে সংরক্ষিত ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

বাংলাদেশ ব্যাংক ছাড়াও পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাস্তবে কোনো সাইবার হামলা চালানো হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম ও ই-কমার্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে কোনো ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করা হলেই সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে না। বরং ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারের সুরক্ষাব্যবস্থার ওপর সম্ভাব্য ঝুঁকির মাত্রা নির্ভর করে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]