প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:২৫ পিএম (ভিজিট : ১৯৯)

সংগৃহীত ছবি
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর একদিনেই দেশে ১২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের আরেকটি হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে ৯৩৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮২৭ কোটি ৮০ লাখ ডলার। এতে বছরওয়ারি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯১০ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮০০ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।