বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু   দুই বছরেই এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, বদল আসছে শীর্ষ পদে   ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, বললেন ‘শেইম’   যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই   নিউইয়র্কে হেনস্তার পর কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী   'ইতেহাদুলউম্মাহ’ নামে নতুন জঙ্গী সংগঠনের পরিকল্পনা, তদন্তে গোয়েন্দারা   জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, এক টেস্টেই সেঞ্চুরি-হাফসেঞ্চুরি ও ৯ ডিসমিসাল   
প্রধান বিচারপতি ছুটি পুনর্বিবেচনা করবেন, আশা অ্যাটর্নি জেনারেলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ২৬১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ ছুটি বিচারব্যবস্থার গতি কমিয়ে দিচ্ছে এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। এ পরিস্থিতিতে আদালতের দীর্ঘ ছুটি কমানোর বিষয়টি পুনর্বিবেচনা করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার পর্যালোচনা করলে দেখা যায়, বছরে ৩৬৫ দিনের প্রায় অর্ধেক সময়ই ছুটি হিসেবে চিহ্নিত থাকে। সরকারি ছুটির পাশাপাশি সুপ্রিম কোর্টের নিজস্ব দীর্ঘ অবকাশও রয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক থাকাকালে ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, দীর্ঘ অবকাশের কারণে বিচারব্যবস্থায় শ্লথগতি তৈরি হচ্ছে এবং মামলা নিষ্পত্তি ব্যাহত হচ্ছে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, দীর্ঘ অবকাশের সময় অনেক বিচারপতি তাঁদের রায় কিংবা অসমাপ্ত রায় লিখবেন—এমন প্রত্যাশা থাকলেও বাস্তব অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এই প্রত্যাশাও পূরণ হচ্ছে না।

তিনি আরও বলেন, এমন বিচারপতিও রয়েছেন, যাঁরা এক মাসের মধ্যে একটি রায়ও লেখেননি।

অ্যাটর্নি জেনারেলের মতে, সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটি পুনর্বিবেচনার সময় এসেছে। তাঁর ভাষায়, এই দীর্ঘ অবকাশ বিচারব্যবস্থার গতি বাড়ানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করছে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আশা প্রকাশ করেন, প্রধান বিচারপতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তিনি বলেন, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ছুটির বাইরে সুপ্রিম কোর্টের নিজস্ব যে অতিরিক্ত ছুটি রয়েছে, সেগুলোও পুনর্বিবেচনার আওতায় আনা প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেল মনে করেন, ছুটি কমিয়ে বিচারকদের আরও বেশি সময় বিচারিক কাজে নিয়োজিত করা গেলে অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে গতি আসবে। এতে বিচারপ্রার্থীদের চাহিদা ও প্রয়োজন অনেকাংশে পূরণ করা সম্ভব হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]