সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ক্ষোভ জানালেন তুষার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ১২৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় সমালোচনা করেছেন জনপ্রিয় উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনার সমালোচনা করেন তিনি।

পোস্টে আব্দুন নূর তুষার লেখেন, “দেয়ালে রবীন্দ্রনাথের ছবি, সত্যজিতের ছবি, বিদ্যাসাগরের ছবি নিয়ে এই প্রলাপ ও বিলাপের কারণ এরা ভাষা সংস্কৃতিহীন রাজনীতি করে। এদের চায় বিরোধ আর বিবাদ। এদের আইকন নেই। কবি নেই। চিত্রকর নেই। চিত্র নির্মাতা নেই।”

তিনি আরও লেখেন, “এদের সবচেয়ে বড় আইকনদের উচ্চতা বেগুনবৃক্ষের চেয়েও কম। এদের জন্য সেগুনবাগিচা না, বেগুনবাগিচা দরকার।”

এদিকে শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার সময় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। কাজ শেষে পথচারীদের চলাচলের জন্য এলাকাটি উন্মুক্ত করে দেওয়া হয়।

এ ছাড়া সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কারের কাজও করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]