প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ এএম (ভিজিট : ৩৬)

সংগৃহীত ছবি
সম্মাননা ফলকে সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকায় আরাফাতের দায়িত্ব গ্রহণের তারিখ হিসেবে ১১ জানুয়ারি ২০২৪ উল্লেখ করা হলেও দায়িত্ব ছাড়ার তারিখের ঘরে লেখা হয়েছে ‘পলাতক’।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সম্মাননা বোর্ডের একটি ছবি প্রকাশ করেন।
ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘তথ্য প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়কে ধন্যবাদ। পলাতকদেরকে পলাতকই তো বলতে হবে।’