শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
কালিয়াকৈরে ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত
কালিযাকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ২৮৩)

গাজীপুরের কালিয়াকৈরে  বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত সাত দিনব্যাপী ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প, ২০২৬ মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য -"সবুজ পৃথিবী, সুন্দর আগামী'।

বৃহস্পতিবার (৮ অক্টোবর)  বিকেলে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় ক্যাম্প সাইট কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকায় ০৩-০৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ০৭ সাত দিন ব্যাপী  ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প, ২০২৬ অনুষ্ঠিত হয়।  মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। 

সমাপনী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্স  গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) চেয়ারম্যান  প্রফেসর সৈয়দ  আক্তারুজ্জামান, গাজীপুর  জেলা সিভিল সার্জন  ডাঃ মোঃ মামুনুর রহমান, কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূ‚মি), শামসুন নাহার শিলা, গাজীপুর জেলা এ,এস,পি  মোসাঃ মাসুমা খাতুন, গাইড কমিশনার ও প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডাঃ মারিয়া ইয়াসমিন,  অনুষ্ঠান সঞ্চালনা   করেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের ট্রেইনার তিথি -দে। 

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সূত্র জানায়, বাংলাদেশে  ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মেয়েদের জন্য শিক্ষাশ্রয়ী 
প্রতিষ্ঠান রূপে স্বীকৃত। সরকার অনুমোদিত গঠন ও বিধির আওতায় এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। 

শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পাঠ্যসূচির সম্পূরক শিক্ষা হিসেবে গার্ল গাইডের শিক্ষা কর্মসূচি অন্তর্ভূক্ত আছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মেয়ে শিশু, কিশোরী ও  যুবানারীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাশ্রয়ী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, ‘গাইড’ হচ্ছে স্কুলে অধ্যয়নরত কিশোরীদের নিয়ে গঠিত গাইডিং এর দ্বিতীয় পর্যায়ে  নেতৃত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম। ক্যাম্প বা তাঁবু বাস হলো, প্রকৃতির মাঝে গাইডদের সুপ্ত প্রতিভা, নেতৃত্ব ও সৃজনশীলতা  বিকাশের একটি কর্মোদ্যোগ। সাত দিন ব্যাপী গাইড ক্যাম্পে অবস্থান করে গাইড সদস্যরা তামাকদ্রব্য ও সিগারেটের অপকারিতা, ডেঙ্গু প্রতিরোধে কারণীয়, সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়া ব্যবহার, প্রাথমিক চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, নিরাপদ পানি ও স্যানিটেশন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে সচেতনতা ও স্ক্রিনিং, আত্মরক্ষার কৌশল ও তার প্রয়োজনীয়তা, অগ্নি নির্বাপন পদ্ধতি বিষয়ে সচেতনা, নারী ও কণ্যা শিশুর সুরক্ষা: বাল্য বিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ, শিষ্টাচার ও নেতৃত্ব, মানসিক সুস্থতা ও আবেগ নিয়ন্ত্রণসহ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করে। এছাড়াও হাইকিং, হাইকুক, আঞ্চলিক রান্না প্রতিযোগিতা ও বিভিন্ন ধরণের এ্যাডভেঞ্চার কার্যক্রমে অংশ নেয়।
  
এছাড়াও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও দশটি অঞ্চল  (রাজধানী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনিসংহ অঞ্চল) হতে আগত প্রায় ৬০০ জন গাইড, গাইড গাইডার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা ও জনসংযোগ, প্রচার ও প্রকাশনা কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ। 

সমাপনী অনুষ্ঠান শেষে ক্যাম্প ফায়ার (অগ্নি প্রজ্জ্বলন), সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপস্ এর মাধ্যমে ৭ দিন ব্যাপী “১৩ তম জাতীয় গাইড ক্যাম্প, ২০২৬” সমাপ্ত হয়। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]