বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: মদিনায় যেসব স্থানে নামাজ পড়েছেন নবী কারিম (সা.)   ধর্ম-বর্ণ-পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী   বণিকদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আসাদুজ্জামান   ফিশারিঘাটে মাছ কিনতে নারীদের ভিড়, সভাপতি-বিএফডিসি ব্যবস্থাপকের তদারকি নিয়ে প্রশ্ন   সামরিক ড্রোন রপ্তানির ৮৬ শতাংশই যুক্তরাষ্ট্র-ইরানের দখলে   ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান   প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে: রিজভী   
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৭৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

লন্ডন সফরে দেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার ফ্লাইটেই ভ্রমণ করেন ডা. জুবাইদা রহমান। ঢাকা-লন্ডন রুটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।

তবে ডা. জুবাইদা রহমানের যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য কিংবা তিনি সেখানে কতদিন অবস্থান করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বিমানবন্দরের সংশ্লিষ্ট একাধিক সূত্র তার ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]